ছবির ক্যাপশন:
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে পাওনা টাকা চাইতে গিয়ে পাওনাদার কর্তৃক দেনাদায়কে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার তেরোঘরিয়া গ্রামে এঘটনা ঘটে। জানা গেছে, সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের তেরোঘরিয়া গ্রামের ইসার উদ্দীনের ছেলে আব্দুস সালাম বিদেশে যাওয়ার জন্য তার আপন চাচাতো ভাই জিসার উদ্দীনের ছেলে মহরম আলীকে ২ লাখ টাকা প্রদান করে। দীর্ঘ ৪ বছর পর হলেও তাকে বিদেশে পাঠাতে ব্যার্থ হওয়ায় আলীর কাছে টাকা চাইতে যায়। এসময় উভয়ের মধ্যে বাকবিত-ার একপর্যায়ে মহরমসহ তার পরিবারের সদস্যরা সালামকে পিটিয়ে জখম করে। সালামকে আহত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরে প্রস্তুতি চলছে।
