চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ সোহেলের রাজশাহীতে মৃত্যু!

আপলোড তারিখঃ 2018-09-18 ইং
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ সোহেলের রাজশাহীতে মৃত্যু! ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা চক্ষু হাসপাতাল এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ হয়ে সোহেল রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল সোমবার ভোররাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। সোহেল চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের মৃত কপিল মÐলের ছেলে। গতকাল বিকালে নিজ গ্রামে জানাযা শেষে তার দাফনকার্য সম্পন্ন করা হয়। উল্লেখ্য, গত রোববার দুপুরে সোহেল চুয়াডাঙ্গা চক্ষু তৃতীয়তলায় রোডে শরিফুলের বাড়িতে ইলেকট্রনিকের কাজ করছিল। পরে বাড়ির তৃতীয়তলায় ধুমপান করার সময় পাশের বৈদ্যুতিকের হাই ভোল্টেজের তারে স্পৃষ্ট হয়। এতে অল্পের জন্য মাটিতে পড়া থেকে রক্ষা পায় সোহেল। বিষয় সোহেলের সহকর্মিরা টের পেয়ে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক সোহেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ওই রাতেই তাকে রাজশাহীতে নিলে ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সোহেল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)