তিতুদহের মা ও মেয়ের ঘুমের ঔষধ খেয়ে আত্মহত্যার চেষ্টা!

আপলোড তারিখঃ 2018-09-18 ইং
তিতুদহের মা ও মেয়ের ঘুমের ঔষধ খেয়ে আত্মহত্যার চেষ্টা! ছবির ক্যাপশন:
তিতুদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ খাসপাড়ায় পারিবারিক কলহের জেরে মা ও মেয়ে ঘুমের ঔষধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। পরে তাদের স্থানীয় গড়াইটুপি বাজরের মতিয়ার ডাক্তারের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সন্ধ্যার দিকে। জানা গেছে, সদর উপজেলার তিতুদহের খাসপাড়া গ্রামের প্রবাসী হায়দার মোল্লার স্ত্রী আইরিন খাতুনের (২৬) সাথে গতকাল সোমবার সন্ধ্যায় তারই জাঁ’র সাথে পারিবারিক কলহের সৃষ্টি হয়। তাদের মধ্যে প্রচÐ বাকবিতÐা বাধে। এরই একপর্যায়ে রাগে অভিমানে ঘরে থাকা ঘুমের ঔষধ মা নিজে ১০টি ও তার কন্যা হীরা খাতুনকে (৮) ১০টি খাইয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাদের অবস্থা দেখে পরিবারের লোকজন ঘটনা শুনে তাদেরকে উদ্ধার করে দ্রæত স্থানীয় গড়াইটুপি বাজারের মতিয়ার ডাক্তারের কাছে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিজ বাড়িতে নিয়ে যায়। এখন মা ও মেয়ে স্বাভাবিক আছে বলে জানান গ্রামবাসী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)