বিভিন্ন দাবিতে কৃষক সমিতির প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

আপলোড তারিখঃ 2018-09-18 ইং
বিভিন্ন দাবিতে কৃষক সমিতির প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: ভূমি অফিস ও পল্লী বিদ্যুতের অনিয়ম-হয়রানী দূর্নীতি বন্ধ করা ও ফসলের লাভজনক দাম নিশ্চিত করতে ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয়কেন্দ্র চালুসহ অন্যান্য দাবিতে বাংলাদেশ কৃষক সমিতি চুয়াডাঙ্গার পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল ভিন্ন সময়ে পৃথক পৃথকভাবে বাংলাদেশ কৃষক সমিতি চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও জীবননগর উপজেলা নির্বাহী অফিসারের নিকট এই স্মারকলিপি প্রদান করে কৃষক সমিতির নেতৃবৃন্দ। বাংলাদেশ কৃষক সমিতি চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়া অঞ্চলের আঞ্চলিক কমিটির সভাপতি ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চুয়াডাঙ্গার সভাপতি এ্যাড. শহিদুল ইসলামের নেতৃত্বে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজার নিকট প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করে কৃষক সমিতির নেতৃবৃন্দ। এসময় তিনি স্মারকলিপিটি যথাযথ স্থানে পৌঁছে দেয়ার আশ্বাস দেন। এদিকে, বাংলাদেশ কৃষক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার আহŸায়ক লুৎফর রহমানের নেতৃত্বে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রধানমন্ত্রী বরাবরে স্মরকলিপি প্রদান করে নেতৃবৃন্দ। এসময় বিশেষ কাজে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়াশীমুল বারী বাইরে থাকায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মকর্তারা স্মারকলিপিটি গ্রহণ করে যথাযথ স্থানে পৌছে দেওয়ার আস্বাস প্রদান করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)