ফেনসিডিলসহ আলমডাঙ্গা শ্রীরামপুরের ওয়াহেদ আটক

আপলোড তারিখঃ 2018-09-18 ইং
ফেনসিডিলসহ আলমডাঙ্গা শ্রীরামপুরের ওয়াহেদ আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: হিজলগাড়ী ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে ফেনসিডিলসহ আলমডাঙ্গা’র ওয়াহেদ আলী (৬৫) নামে একজনকে আটক করেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ছোট শলুয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় আটককৃত আসামীর কাছ থেকে ৮৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে অভিযানকারী দল। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলাসহস সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হিজলগাড়ী ক্যাম্প পুলিশের এসআই আমিরুলসহ সঙ্গীয় ফোর্স ছোট সলুয়া গ্রামের নলবিলা কবরস্থানের পাশে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আলমডাঙ্গা উপজেলার শ্রীরামপুর গ্রামের নওদা পাড়া এলাকার মৃত জালাল উদ্দীনের ছেলে ওয়াহেদ আলীকে আটক করেন। এসময় তার কাছ থেকে ৮৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে অভিযানকারী দল। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হলে গতকালই তাকে আদালতে প্রেরণ করে থানা পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)