জগন্নাথপুরে অপহরণ মামলায় সফর আলী আটক

আপলোড তারিখঃ 2018-09-18 ইং
জগন্নাথপুরে অপহরণ মামলায় সফর আলী আটক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার জগন্নাথপুর গ্রামের সফর আলী (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ব্যক্তির ছেলে প্রেমের সম্পর্কে এক মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় মেয়ের পিতার দায়েরকৃত অপহরণ মামলায় তাকে গ্রেফতার করা হয়। জানা গেছে, আলমডাঙ্গার জগন্নাথপুর গ্রামের সফর আলীর ছেলে শাকিল একই গ্রামের শহীদ উদ্দিনের কন্যা আছিয়া খাতুনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত পরশু দু’জন বাড়ি থেকে পালিয়ে যায়। এ ঘটনায় মেয়ের পিতা বাদী হয়ে থানায় অপহরণ মামলা দায়ের করে। মামলায় শাকিলের পিতা সফর আলীকেও আসামী করা হয়। এ মামলার আসামী হিসেবে পুলিশ সফর আলীকে গ্রেফতার করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)