দামুড়হুদায় গণসংযোগকালে সাবেক প্রশাসক মনজু

আপলোড তারিখঃ 2018-09-18 ইং
দামুড়হুদায় গণসংযোগকালে সাবেক প্রশাসক মনজু ছবির ক্যাপশন:
অর্থ নয় মানুষের ভালোবাসা চাই দর্শনা অফিস: দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেছেন জেলা পরিষদের সাবেক প্রশাসক, দামুড়হুদা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা-২ আসনের আ.লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রার্থী মাহফুজুর রহমান মনজু। গতকাল সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরি, ঠাকুরপুর, চাকুলিয়া, ফুলবাড়ি, বুইচিতলা, নতুনগ্রামসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন তিনি। এসময় তিনি বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। বর্তমান সরকার সাধারণ মানুষের কথা ভাবে। এই দেশের উন্নয়নের কথা ভাবে। আর আমিও এলাকার উন্নয়নের জন্য অর্থ বা সম্পদ চাই না, আমি চাই এলাকার উন্নয়ন, মানুষের উন্নয়ন চাই। বর্তমান প্রধানমন্ত্রী দেশের রতœ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা চাই দেশের উন্নয়ন, মানুষের উন্নয়ন করে। তাই এবার কোন প্রকার অরাজনৈতিক লোকেদের দলীয় মনোনয়ন দেবেন না তিনি। এটা আমার কথা নয়, এটা দলের কথা। কারন আমাদের সুযোগ্য নেত্রী চাই দেশের উন্নয়ন, এলাকার উন্নয়ন, কোন ব্যক্তির উন্নয়ন নয়। তাই এবার আপনাদের জনসাধারনের সাথে যাদের ভালো সম্পর্ক্য আছে সুখে দুঃখে যাদেরকে সর্বদা কাছে পেয়ে থাকেন তাদেরকেই বেছে নিবেন। তাই আপনারা সত্য এবং সঠিক কথা তুলে ধরবেন। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই তিনি যোগ্য নেতৃত্বের অধিকারী তাই আজ তিনি বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে আপনাদের ইচ্ছাটা জানতে চাচ্ছে আপনারা সেটা প্রকাশ করুন এবং সঠিক নেতৃত্বের জন্য যোগ্য নেতাকে আপনারাই বাছাই করুন। দেখবেন দেশ, জাতি ও মানুষের উন্নয়ন হচ্ছে। আমারা দেশের ও দেশের মানুষের স্বার্থে সকলে এক হয়ে আসুন আবারও নৌকায় ভোট দিয়ে বর্তমান সরকারকে জয়যুক্ত করি। এসময় উপস্থিত ছিলেন আ. সাত্তার, মকছেদ আলী, জাহিরুল, মুস্তাইন, মফিজ উদ্দীন, সাইফুল ইসলাম, আ. বারি, সোহেল রানা, রফিকুল ইসলাম, এনামুল হক, আ. জলিল, আলি কদর, আশাদুল হক, আ. কাদের, উসমান গণি, নুর আলম, ইব্রাহিম, আরিফ হোসেন, নাহিদ, ইউসুফ, জামিনুর, জাহাঙ্গীর, সুজন, বাকি বিল্লাহ, ওমর ফারুক প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)