মুজিবনগরে `নিরাপদ সড়ক চাই` অঙ্গীকারে শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ

আপলোড তারিখঃ 2018-09-18 ইং
মুজিবনগরে `নিরাপদ সড়ক চাই` অঙ্গীকারে শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ ছবির ক্যাপশন:
মুনশী মোকাদ্দেস: `নিরাপদ সড়ক চাই` এ অঙ্গীকারে মুজিবনগর উপজেলার জনগনের মাঝে সচেতনতা বাড়ানোর অংশ হিসাবে স্কুলের ছেলে মেয়েদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে মুজিবনগর উপজেলা প্রশাসন। নিরাপদ সড়ক গড়ার লক্ষ্যকে সামনে রেখে উপজেলা সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে ১৮ হাজার সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। এরই অংশ হিসাবে গত রবিবার সকাল ১১টার দিকে মুজিবনগর মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার এ লিফলেট বিতরণ করেন। এসময় মুজিবনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাশেম, মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজারুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক আলিফ হোসেন উপস্থিত ছিলেন। এই লিফলেট শিশুরা নিজেরা পড়বে বাড়িতে তাদের আভিভাবকদের পড়াবে এবং অভিভাবকদের স্বাক্ষরিত লিফলেটের শেষাংশ পুনরায় ফেরত দেবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)