নতিপোতার ঘটনায় জেলা যুবলীগ নেতৃবৃন্দের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

আপলোড তারিখঃ 2018-09-18 ইং
নতিপোতার ঘটনায় জেলা যুবলীগ নেতৃবৃন্দের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নে গত ২৯.০৮.১৮ইং ইউনিয়ন যুবলীগ আয়োজিত কর্মি সমাবেশের জন্য প্রস্তুতকৃত মঞ্চস্থল ভাংচুরসহ করে যুবলীগ নামধারী ২০/২৫ জনের একদল সন্ত্রাসী। এসময় তারা দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে মঞ্চ, ব্যানার, চেয়ার, টেবিল গেট ভাংচুর করে। পরে এই ঘটনায় নতিপোতা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কাউছার আলী বাদী হয়ে ওই দিনই ১৬ নাম উল্লেখসহ অজ্ঞাত ৫/৬ জনের নামে দামুড়হদা থানায় ১৪৩/৩২৩/৩৭৯/৪২৭ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করে। সেই সময় জেলা যুবলীগ নেতৃবৃন্দ ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে অপরাধীদের গ্রেফতারপূর্বক শাস্তির দাবিও জানায়। এদিকে, এই মামলার ঘটনার পর উপরে বর্ণিত মামলার ৬নং আসামী আলীম উদ্দীন বাদী হয়ে নতিপোতা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কাউছার আলীসহ ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫/৬ জনের নামে ছিনতাই মামলা দায়ের করে। এ ঘটনায় জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার, যুগ্ম-আহ্বায়ক শামসুদ্দোহা মল্লিক হাসু ও দামুড়হুদা উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক এ্যাড. আবু তালেব প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করে প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইউনিয়ন যুবলীগ আয়োজিত কর্মি সমাবেশের জন্য প্রস্তুতকৃত মঞ্চস্থল ভাংচুরকারিরা উল্টো যুবলীগ নেতৃবৃন্দের নামে ছিনতাই মামলা করে নিজেদের দোষ ঢাকার চেষ্টা করছে। সেটা সফল হবে না। ঘটনা ঘটেছে গত মাসের ২৯ তারিখে যেটা স্থানীয় পত্রিকাগুলোতে প্রকাশিত হয়েছে। অথচ এই মিথ্যা মামলা প্রত্যাহার করার আহ্বান জানান। (প্রেসবিজ্ঞপ্তি)

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)