আন্দুলবাড়ীয়ায় এক বিঘা জমির পেয়ারাগাছ উপড়ে দিয়েছে দূর্বৃত্তরা

আপলোড তারিখঃ 2018-09-18 ইং
আন্দুলবাড়ীয়ায় এক বিঘা জমির পেয়ারাগাছ উপড়ে দিয়েছে দূর্বৃত্তরা ছবির ক্যাপশন:
আন্দুলবাড়ীয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়ীয়া-সরোজগঞ্জ সড়কে পোকামারী গোরস্থান মাঠে পেয়ারাগাছ উপড়ে ক্ষতিসাধন করেছে দূর্বৃত্তরা। গত রোববার দিনগত রাতে কে বা কারা শত্রুতামূলকভাবে পিয়ারা বাগানে এ তা-ব চালায়। জমির মালিক আন্দুলবাড়ীয়া মাঠপাড়ার বিশারত আলী ম-লের ছেলে হতদরিদ্র কৃষক শামীম হোসেন জানান, পোকামারী গোরস্তান মাঠে নিজস্ব এক বিঘা জমিতে বাণিজ্যিক ভিত্তিতে থাই পিয়ারা চাষ করি। অভাব অনটনের সংসারে সর্বন্ব শ্রম ও ধার দেনা করে সার, সেচ ও পরিচর্য়া করার পর এ বছর ফুল ও ফলে বাগান ভরে ওঠে। আশা ছিল আর্থিকভাবে সাবলম্বী হবো। রোববার দিনগত রাতে দুর্বত্তচক্র ৫১টি গাছ উপড়ে দিয়ে আমার স্বপ্ন কেড়ে নিয়েছে। গতকাল সকালে মাঠে কর্মরত ক্ষেত মজুরদের নিকট খবর পেয়ে ক্ষয়ক্ষতির এ দৃশ্য দেখে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। ক্ষতিগ্রস্ত গাছ নিয়ে ওই কৃষক সকালে স্থানীয় বিভিন্ন ব্যক্তি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দর নিকট প্রতিবেশী ক্ষেত মালিকের বিরুদ্ধে দোষরোপ করে বিচার প্রার্থনা করেন। এ বিষয়ে তিনি বাদী হয়ে ইউপি গ্রাম সালিশ আদালতে অভিযোগ দায়ের করেন। ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার অভিযোগ দায়ের করার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, আন্দুলবাড়ীয়া ইউনিয়নের বিভিন্ন মাঠে শুত্রুতামুলকভাবে ফসল তছরুপের ঘটনা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় কৃষকদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)