ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতা পরিকল্পনার অভিযোগে জামায়াত-বিএনপির ২ কর্মিকে আটক করেছে। পুলিশ উপজেলার বাঁকা কামারপাড়া ব্রীজ সংলগ্ন স্থান থেকে গত শনিবার রাতে কামাল উদ্দীন (৫২) ও আনসার আলী বিশ্বাসকে ৫টি ককটেল, ১০টি জালের কাঠি, ১৫টি পেরেক ও ১২টি বাঁশের লাঠিসহ আটক করে। থানা সুত্রে জানা গেছে, জীবননগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বাঁকা ইউনিয়নের বাঁকা কামারগাড়ী ব্রীজ সংলগ্ন স্থানে গোপন বৈঠক হচ্ছে। এ সংবাদের ভিত্তিতে জীবননগর থানার অফিসার ইনচার্জ শেখ গণি মিয়ার নেতৃত্বে থানার সেকেন্ড অফিসার জাহিদ, এসআই সিরাজ, এসআই নাজমুল হাসান, এএসআই গাফ্ফার অভিযান চালিয়ে লাল টেপ দিয়ে মোড়ানো ৫টি ককটেল ও ককটেল তৈরির সরঞ্জাম ১০টি জালের কাঠি, ১৫টি পেরেক ও ১২টি বাঁশের লাঠিসহ বাঁকা স্কুলপাড়ার জামাল আলীর ছেলে সুমন (৩০) ও কাঁটাপোল গামের আনসার আলী বিশ্বাসে ছেলে কামাল উদ্দীনকে (৫২) আটক করে। এছাড়া সিআর মামলার পলাতক আসামী কাশীপুর মরাপাড়া গ্রামের হাতেম আলীর ছেলে নয়ন ও বদর ম-লের ছেলে টুটুলকে আটক করে। আটককৃতদের গতকাল বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
