ছবির ক্যাপশন:
যুবলীগ বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গার চিৎলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের কর্মি সমাবেশ ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকাল ৪টায় এ কর্মি সভা ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। যুবলীগ নেতা শাহ আল ইমরানের সভাপতিত্বে কর্মি সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, যুবলীগ বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে। জামায়াত-বিএনপি যতই ষড়যন্ত্র করুক আগামী সংসদ নির্বাচনে নৌকার বিজয় ঠেকাতে পারবে না। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে শত বাধা পেরিয়ে নৌকার প্রার্থীকের বিজয় সুনিশ্চিত করতে যুবলীগের নেতাকর্মিরা কাজ করে যাবে। এসময় প্রধান অতিথি যুবলীগ নেতাকর্মিদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শামসুদ্দোহা মল্লিক হাসু। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য আজাদ আলী, হাফিজুর রহমান হাপু, সাজেদুল ইসলাম লাভলু, আবু বক্কর সিদ্দিক আরিফ, দামুড়হুদার নতিপোতা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কাউছার আলী, যুগ্ম-আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, খাদিমপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, যুবলীগ নেতা রামিম হাসান সৈকত, সামউল শেখ সুইট, লিটন, আজাদ, ছোটন. পিয়াস, বিপুল, রাশেদ ও কবির প্রমূখ। সভাটির সার্বিক সহযোগিতায় ছিলেন চিৎলা ইউনিয়ন যুবলীগ নেতা কাউছার শাহ, তামিম, মোমিন, সাজু, আলামিন, ফয়সাল, রানা, লিমন, নাজমুল, শফিকুল ও শিমুলসহ ইউনিয়ন এবং ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।