চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ হয়ে যুবক আহত : আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী রেফার্ড

আপলোড তারিখঃ 2018-09-17 ইং
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ হয়ে যুবক আহত : আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী রেফার্ড ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা চক্ষু হাসপাতাল এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ হয়ে সোহেল নামের এক শ্রমিক গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোহেলের মুখম-লসহ শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী বার্ন ইউনিটে রেফার্ড করেন। গতকাল রোববার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত সোহেল চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের মৃত কপিল ম-লের ছেলে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, রোববার দুপুরে সোহেল চুয়াডাঙ্গা চক্ষু ৩য় তলায় রোডে একটি বাড়িতে ইলেকট্রনিকের কাজ করছিল। পরে বাড়ির ৩য় তলায় ধুমপান করার সময় পাশের বৈদ্যুতিকের হাই ভোল্টেজের তারে স্পৃষ্ট হয়। এতে অল্পের জন্য মাটিতে পড়া থেকে রক্ষা পায় সোহেল। বিষয়টি সোহেলের সহকর্মিরা টের পেয়ে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক বলেন, সোহেলের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তার সমস্ত মুখম-ল, দু’পায়ের পাতা, হাতের আঙ্গুলসহ শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)