দর্শনা দক্ষিণ চাঁদপুর থেকে ৩ গাঁজা সেবনকারী আটক

আপলোড তারিখঃ 2018-09-17 ইং
দর্শনা দক্ষিণ চাঁদপুর থেকে ৩ গাঁজা সেবনকারী আটক ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা দক্ষিণ চাঁদপুর থেকে ৩ গাঁজা সেবনকারীকে আটক করেছে দামুড়হুদা থানা পুলিশ। আটককৃত গাঁজা সেবনকারী দক্ষিণ চাঁদপুর গ্রামের হল্টস্টেশন টাওয়ার পাড়ার সোহেল, উজ্জল ও বিপ্লব। পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে ১১টার দিকে দামুড়হুদা মডেল থানার এসআই মিল্টন ও এসআই রফিক সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা হল্টস্টেশন টাওয়ার পাড়া সংলগ্ন মাদক বিরোধী অভিযান চালায়। এসময় আমিরের দোকানের পিছনে দক্ষিণ চাঁদপুর গ্রামের হল্টস্টেশন টাওয়ারপাড়ার কালামের ছেলে সোহেল (২২), একই এলাকার আজিম মাস্টারের ছেলে উজ্জ্বল (২৫) ও একই এলাকার দুখু মিয়ার ছেলে বিপ্লবকে (২৫) গাঁজা সেবন করার সময় হাতে নাতে আটক করে। পরে তাদেরকে দামুড়হুদা থানায় সোপার্দ করেছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)