আলমডাঙ্গায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি : নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার লুট

আপলোড তারিখঃ 2018-09-16 ইং
আলমডাঙ্গায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি : নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার লুট ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গায় অস্ত্রের মুখে জিম্মি করে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার খাসকররা ইউনিয়নের রায়লক্ষ্মীপুর গ্রামের ইউনুচ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাতির শিকার পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে বাড়ির গেটে তালা না দেয়ায় সহজেই বাড়ির গেট খুলে ডাকাত দল ঘরে প্রবেশ করে। এ সময় ঘরে থাকা গৃহকর্তা ইউনুচ আলী, তার স্ত্রী শাপলা খাতুন ও ছেলে শাহিন আলম ঘরে ছিল। ইউনুচ আলী জানান, ঘরে ঢুকেই ডাকাত দল নগদ টাকা খুঁজতে থাকে। তবে ঘরে খুব বেশি টাকা ছিল না। ডাকাতরা আমাকে ও ছেলেকে পিঠ মোড়া দিয়ে বেধে স্ত্রী শাপলার নিকট ২ হাজার টাকা চায়। টাকা দেয়ার পরে তারা আমাদের হত্যা করবে বলে হুমকি দেয় ও বাড়িতে যা আছে দিতে বলে। পরে ডাকাত দল বাড়ি তল্লাশি করে নগদ ৭৯ হাজার টাকা, নতুন জামা-কাপড়, কানের দুলসহ স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট করে। মোটা অংকের টাকা না পেয়ে ছোট ছেলেকে তুলে নিয়ে যাওয়ার হুমকিও দেয় তারা। এ সময় বাধা দিলে ছেলেকে মারধর করে তারা। ছেলের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাত দল পালিয়ে যায়। এ ব্যাপারে আলমডাঙ্গা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) জানান, সকালে সংবাদ শুনে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)