নিত্যদিনের যানজট বিড়ম্বনা এড়াতে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কে

আপলোড তারিখঃ 2018-09-16 ইং
নিত্যদিনের যানজট বিড়ম্বনা এড়াতে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কে ছবির ক্যাপশন:
একমুখী চলাচল ব্যবস্থার উদ্বোধন করলেন ডিসি-এসপি নিজস্ব প্রতিবেদক: যানজট নিয়ন্ত্রণ ও যানবাহন চলাচলে শৃঙ্খলা আনতে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কে চালু হয়েছে `একমুখী চলাচল` ব্যবস্থা। গতকাল শনিবার সকাল ৮টায় প্রধান অতিথি থেকে আনুষ্ঠানিকভাবে এই একমুখী চলাচলের ব্যবস্থা উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জসীম উদ্দীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়াশীমুল বারী, সহকারি পুলিশ সুপার মো. আবু রাসেল। এসময় আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর সিব্বির আহমেদ, সহকারি কমিশনার ইফফাত জাহান উর্মি, চুয়াডাঙ্গা পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, মুন্সি রোজাউল করিম খোকন, আবুল হোসেন, জাহাঙ্গীর আলম, নাজরিন পারভীন, শেফালী খাতুন, শাহিনা আক্তার রুবি, সচিব কাজী শরিফুল ইসলাম, সহকারী প্রকৌশলী (সিভিল) হাফিজুর রহমান কাওছার, সহকারী প্রকৌশলী (পানি) এ এইচ এম সাহীদুর রশীদ প্রমূখ। উল্লেখ্য, পৌর এলাকার বেলগাছিসহ সদর উপজেলা উত্তর ও পূর্বাঞ্চলের গ্রামগুলোর শহরে আসার অন্যতম প্রধান সড়ক চুয়াডাঙ্গা হাসপাতাল রোড। সাধারণ মানুষের পাশাপাশি রোগী বহনকারী অ্যাম্বুলেন্সসহ অনান্য যানবহন চলাচলের কারণে সড়কটিতে যানজট লেগে থাকে। যানজটের কারণে অ্যাম্বুলেন্সসহ রোগী বহনকারী যানবহনের হাসপাতালে পৌঁছাতে বিড়ম্বনায় পড়তে হয়। সমস্যা সমাধানে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও মেয়র বরাবর লিখিত ও মৌখিকভাবে আবেদন করে ভুক্তভোগীরা। গত আগস্ট মাসে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় হাসপাতাল সড়কের যানজট ও যানবাহন চলাচলে বিশৃঙ্খলার বিষয়টি উপস্থাপিত হলে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সদর হাসপাতাল সড়কে যানবাহনের একমূখী চলাচলের বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)