কুড়ুলগাছিতে ডাল কাটতে গিয়ে বিপত্তি: বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

আপলোড তারিখঃ 2018-09-16 ইং
কুড়ুলগাছিতে ডাল কাটতে গিয়ে বিপত্তি: বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু ছবির ক্যাপশন:
কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদার কুড়ুলগাছিতে গাছের ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে আব্দুর রশিদ নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আব্দুর রশিদ এলাকার গাছ কাটা মিস্ত্রি হিসাবে পরিচিত ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি পুকুরপাড়ার মৃত মোজ্জামেল হকের ছেলে এলাকার পরিচিত গাছ কাটা মিস্ত্রি আব্দুর রশিদ গতকাল শনিবার বিকাল ৫টার দিকে কুড়ুলগাছি কদমতলার একটি বড় চটকা গাছের ডাল কাটতে ওঠে। এ সময় একটি ডাল কেটে অন্য একটি ডাল কাটার জন্য দড়ি বাধতে গিয়ে হাত পিছলে পাকা রাস্তায় পড়ে যায় এবং মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যায়। তার এই করুণ মৃত্যতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ সকাল ১০টায় কুড়ুলগাছি পূর্বপাড়া কবরস্থানে তার দাফন করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)