বিএনপি-জামায়াতের ১২ নেতাকর্মি আটক

আপলোড তারিখঃ 2018-09-16 ইং
বিএনপি-জামায়াতের ১২ নেতাকর্মি আটক ছবির ক্যাপশন:
লাল টেপ জড়ানো ৮ বোমা সাদৃশ্যবস্তু উদ্ধার আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১২ জনকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ৮টি লাল টেপ দ্বারা জড়ানো বোমাসাদৃশ্য বস্তু উদ্ধার করে। জানা যায়, গতকাল শনিবার আলমডাঙ্গার থানার পুলিশ অভিযান চালিয়ে কুমারী ইউনিয়নের জামায়াত সমর্থিত সাবেক ইউপি চেয়ারম্যান ও ওসমানপুর-প্রাগপুর ফাজিল মাদ্রাসার সহকারি অধ্যাপক কাছারি মসজিদের ঈমাম শ্যামপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে মাও. আব্দুল কাদেরকে আটক করে। এছাড়াও ওসমানপুর গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে বিএনপি সদস্য আসাদুল হক (৩৭), গোপিবল্লভপুর গ্রামের মৃত সাদেক আলীর ছেলে জামায়াত সদস্য লাল্টু (৪০), ডামোশ গ্রামের মৃত হাসেম আলীর ছেলে বিএনপি নেতা মনিরুল (৩০), এরপর একই গ্রামের মৃত এছের আলীর ছেলে শহিদুল ইসলাম (৪৫), মৃত হারেজের ছেলে আব্দুল হালিম, খলিলের ছেলে আব্দুল মান্নান (৪০), মৃত মোহাম্মদ আলীর ছেলে আজিবার রহমান (৫৫), বরকত আলীর ছেলে আজিজুল হক (৫৫), মৃত চিনিরুদ্দিনের ছেলে আব্দুল খালেক, মুন্সিগঞ্জের সাবান ম-লের ছেলে শিপন আলী (২০), দুর্লভপুর গ্রামের মাহামুদ আলীর ছেলে রবিউল আলী, জাহাপুর গ্রামের ইউনুছ মন্ডলের ছেলে আব্দুল মজিদকে আটক করে। গতকাল তাদের চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)