মেহেরপুর অফিস: `ট্রাফিক আইন মেনে চলুন, নিরাপদে পথ চলুন, ঝুঁকিমুক্ত জীবন গড়ুন`- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুর জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে মেহেরপুরের বিভিন্ন সড়কে ‘ট্রাফিক ক্যাম্পেইন’ শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার দুপুরে বাস, ট্রাক, মাইক্রোবাস, অটোচালক ও সাধারণ পথচারীদের ট্রাফিক আইন মেনে চলতে এবং নিরাপদ চলাচলে উদ্বুদ্ধ করতে সকলের মাঝে লিফলেট বিতরনের উদ্বোধন করা হয়। মেহেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম ট্রাফিক ক্যাম্পেইনের লিফলেট বিতরনের উদ্বোধন করেন। এসময় জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) ইসমাইল হোসেন, টিআই-২ মুজতবা হোসেন, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলমসহ পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অতিরিক্তি পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, সড়কে নিষিদ্ধ যানবাহন যেমন- লেগুনা, নসিমন করিমন যেন চলতে না পারে সেজন্য ট্রাফিক পুলিশ কার্যকরি পদক্ষেপ গ্রহণ করেছে। যেসব গাড়ির সঠিক ও বৈধ কাগজপত্র নেই তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দেয়া হচ্ছে বলেও জানান তিনি ।
