ছবির ক্যাপশন:
বৈষম্যহীন সমাজ নির্মাণে কার্যকর ভূমিকা রাখতে হবে
নিজস্ব প্রতিবেদক: ক্লাবে সংগঠিত করে সমাজের ইতিবাচক পরিবর্তনে কিশোর-কিশোরীদের ক্ষমতায়নে কিশোর-কিশোরী শীর্ষক কর্মসূচির আওতায় চুয়াডাঙ্গা জেলার কিশোর কিশোরীদের নিয়ে জেলা কিশোর-কিশোরী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জেলা শিল্পকলা একাডেমী চত্বরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন- নিজে ভালো হতে হবে নিজের বন্ধুদেরকেও ভালো করার চেষ্টা করতে হবে। তরুণ সমাজের উন্নয়ন হলে জাতির মেরুদ- শক্তিশালী হয়ে উঠবে; দেশ ও জাতি সমৃদ্ধির পথে এগোবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তরুণরায় পারে সবক্ষেত্রে সংস্কার আনতে। কিশোর কিশোরীরায় আমাদের দেশের ভবিষ্যৎ নাগরিক এবং এই ভবিষ্যৎ নাগরিকদের সঠিকভাবে গড়ে উঠতে হবে। ভালো মানুষ হতে হবে। কিশোর কিশোরী ক্লাবের মাধ্যমে আমাদের সমাজে সচেতনতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করতে হবে। কিশোর-কিশোরীদের আন্ত:যোগাযোগ বাড়ানো ও জে-ার সমতাভিত্তিক সমাজ গড়ে তোলার মাধ্যমে সমাজের বিভিন্ন ধরনের কুসংস্কার ও অপরাধ কমিয়ে আনতে হবে। কিশোর-কিশোরীরায় পারে সমাজের কুসংস্কার দূর করে জে-ার সমতাভিত্তিক সমাজ গড়ে তুলতে। নিজেদের অভিজ্ঞতা বিনিময় ও বৈষম্যহীন সমাজ নির্মাণে কার্যকর ভূমিকা রাখতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আওয়ালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধি পুলিশ পরিদর্শক গাজী শামিমুর রহমান, চুয়াডাঙ্গা শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি ও আইলহাসঁ ইউপি চেয়ারম্যান এ্যাড. আব্দুল মালেক, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার কানিজ নাঈমা, আলমডাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, দামুড়হুদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান।
দিনব্যাপি সম্মেলনে জেলার চারটি উপজেলার ৩১টি ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাবের ১২৪ জন কিশোর-কিশোরী অংশ নেয়। বিভিন্ন ধরনের খেলাধুলা, রচনা প্রতিযোগিতা, নাচ, গান, কবিতা আবৃত্তিসহ বেশ কয়েকটি ইভেন্টে অংশ নেয় তারা। বিকেলে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে পুরষ্কার বিতরণ করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জসীম উদ্দীন। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আওয়ালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে ছিলেন আলমডাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, দামুড়হুদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান।