গাংনীতে বাল্যবিয়ে, বরযাত্রীদের পলায়ন : দু’জনের জেল

আপলোড তারিখঃ 2018-09-15 ইং
গাংনীতে বাল্যবিয়ে, বরযাত্রীদের পলায়ন : দু’জনের জেল ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলার গাংনীতে অপ্রাপ্ত বয়সের কন্যার বিয়ে দেয়ার অপরাধে কনের দাদা ও বিয়ে পড়ানো মাওলানার ৩দিন করে কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার দুপুরে গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামে এ কারাদ-াদেশ দেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল। দ-িতরা হলেন- গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের মৃত আজিম উদ্দীনের ছেলে ও বাল্য বিয়েতে সহযোগিতাকারী কনের দাদা আবু বক্কর (৭০) এবং একই গ্রামের রমজান আলীর ছেলে বিয়ে পড়ানো হাফেজ মাওলানা নজরুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর বেতবাড়িয়া গ্রামের সাহেব আলীর কন্যা ও বেতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী আয়েশা খাতুনের সাথে একই এলাকার পীরতলা গ্রামের মাজহারুল ইসলামের ছেলের সাথে গোপনে বিয়ে হয়। গতকাল শুক্রবার শতাধিক বরযাত্রী নিয়ে কনের বাড়িতে ওই বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কনের বাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযানের বিষয়টি টের পেয়ে বরযাত্রীরা পালিয়ে যায়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কনের দাদা ও বিয়ে পড়ানো হুজুরকে ৩দিন করে কারাদ- প্রদান করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)