২০ লাখ টাকার মুক্তিপণের দাবিতে অপহৃত যুবক উদ্ধার

আপলোড তারিখঃ 2018-09-15 ইং
২০ লাখ টাকার মুক্তিপণের দাবিতে অপহৃত যুবক উদ্ধার ছবির ক্যাপশন:
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরের বলুহর মৎস্য হ্যাচারী এলাকা থেকে ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত সুজন আহম্মেদ নামে এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। এ সময় মুক্তিপণের ৫ লাখ টাকাসহ গ্রেফতার হয়েছে শাহরিয়ার রহমান মামুন নামে এক দুর্বৃত্ত। অপহৃত সুজন মহেশপুর উপজেলার আলামপুর ৪নং কলোনীর মো. বিশু মিয়ার ছেলে। কোটচাঁদপুর থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, গত ১১ সেপ্টেম্বর রাতে কোটচাঁদপুর-মহেশপুর সড়ক থেকে একদল অপহরণকারী সুজনকে তুলে নিয়ে যায়। এরপর থেকে তারা সুজনের পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিল। সুজনের পরিবার থানায় জানানোর পর পুলিশের পরামর্শে অপহরণকারীদের সাথে তারা কথা বলতে থাকে। একপর্যায়ে তারা ৫ লাখ টাকায় সুজনকে ফেরত দিতে সম্মত হয়। চুক্তি অনুযায়ি গতকাল শুক্রবার দুপুর দেড়টার দিকে কোটচাঁদপুর বলুহর মৎস্য হ্যাচারী এলাকায় দু’পক্ষের মধ্যে টাকা ও বন্দি বিনিময় করে। তিনি বলেন, মুক্তিপণের টাকা লেনদেনের খবর পেয়ে পুলিশ বলুহর মৎস্য হ্যাচারী এলাকায় সাদা পোশাকে অবস্থান নেয়। সেখানে মো. শাহারিয়ার রহমান মামুন টাকা গ্রহন করছিল। এ সময় হাতেনাতে তাকে গ্রেফতার করা হয়। অপহারণকারী মামুন কোটচাঁদপুর কলেজ বাসস্ট্যান্ড এলাকার সাবেক চেয়ারম্যান মো. মশিয়ার রহমানের ছেলে। সে মাদকাসক্ত ও নানা সমাজবিরোধী কাজের সাথে জড়িত। ভিকটিম সুজন আহাম্মেদকে উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। কোটচাঁদপুর মডেল থানার ডিউটি অফিসার এএসআই জামাল উদ্দিন বলেন, এ বিষয়ে একটি মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)