দত্তনগর সড়কে ট্রাক-করিমনের সংঘর্ষে আহত ৫

আপলোড তারিখঃ 2018-09-15 ইং
দত্তনগর সড়কে ট্রাক-করিমনের সংঘর্ষে আহত ৫ ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর দত্তনগর সড়কে ট্রাক ও করিমনের সংঘর্ষে মহিলাসহ ৫জন আহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে জীবননগর দত্তনগর সড়কে আলিয়া মাদ্রাসা সংলগ্ন স্থানে এ দূর্ঘটনা ঘটে। এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, জীবননগর বাসস্ট্যান্ড থেকে স্যালোইঞ্জিন চালিত একটি করিমন যাত্রী নিয়ে দত্তনগর যাওয়ার পথে জীবননগর আলিয়া মাদ্রাসা ও অটোরাইস মিলের মধ্যবর্তী স্থানে পৌঁছালে পিছন দিক থেকে আসা দ্রুতগতির ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-২৯৪৫) করিমনটিকে ধাক্কা দেয়। এসময় স্যালোইঞ্জিন চালিত করিমন থেকে ছিটকে পড়ে মহেশপুর পিরগাছা গ্রামের রেহান উদ্দিন (৪৮), ```` ঘুগরি পান্তাপাড়া গ্রামের নাসিমা বেগম (৪৮), কুশুমপুর গ্রামের শারীরিক প্রতিবন্ধী হাবিব (৩০), জীবননগর পুরাতন তেঁতুলিয়া গ্রামের করিমন চালক শুকুর আলী (৪২) ও গঙ্গাদাসপুর গ্রামের মনোয়ারা খাতুন (৩৮) মারাত্মক আহত হয়। এলাকাবাসী আহতদেরকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে নাসিমা ও মনোয়ারা খাতুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার্ড করেন। বিক্ষুব্ধ জনতা ট্রাক ও করিমন আটক করে জীবননগর থানা পুলিশে হস্তান্তর করে। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আজিজুর রহমান জানান, আহতদের মধ্যে নাসিমা খাতুনের দু’টি পা ভেঙ্গে যাওয়ায় ও মনোয়ারা খাতুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকিদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়া জানান, আমি ঘটনা শুনেছি এবং তাৎক্ষনিকভাবে দূর্ঘটনা স্থানে ফোর্স পাঠিয়ে ট্রাকটি আটক করে থানা হেফাজতে রেখেছি। ঘটনার বিষয়ে এখনো পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি, তবে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)