ছবির ক্যাপশন:
গণসংবর্ধনা ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনের আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রিয় আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক হাশেম রেজা তার নিজ এলাকায় ফিরেছেন। গতকাল শুক্রবার বিকেলে সড়ক পথে ঢাকা হতে জীবননগর হাসাদহে পৌঁছালে গণসংবর্ধনা প্রদান করে নেতাকর্মিরা।
সংবর্ধনার প্রতিক্রিয়ায় স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক নৌকাকে দ্বি-খ-িত না করার আহ্বান জানিয়ে হাশেম রেজা বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমি আমার এলাকার মানুষের পাশে দাঁড়াতে এবং তাদের সেবা করার উদ্যেশ্যে বার বার আপনাদের মাঝে ফিরে আসি। সারা জীবন এভাবেই আপনাদের ভালবাসায় চুয়াডাঙ্গা-২ আসনের সর্বস্তরের মানুষের মাঝে মিশে থাকতে চায়। আমরা বঙ্গবন্ধুর সৈনিক, মহান মুক্তিযুদ্ধের নের্তৃত্ব দানকারি দল বাংলাদেশ আওয়ামী লীগের কর্মি। আমাদের মধ্যে কোন বিভেদ নাই, কোন হিংসা নাই, কোন কোন্দল নাই, এগুলি থাকতে পারেনা।
এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদার হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল হক ম-ল, জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন আওয়ামী লীগের প্রবীণ নেতা সরফরাজ উদ্দীন, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল হাশেম, দামুড়হুদা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এসএম মহাসিন আলী, অন্যতম নেতা শাহীন আকতার, সাংবাদিক হাবিবুর রহমান হাবিব, জুড়ানপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মজিবার রহমান, দামুড়হুদা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জানমহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক মীর আব্দুল হামিদ, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আ.কাদের সর্দার, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাবুদ মেম্বর, হাসান মেম্বর, নাটুদহ ইউপি মেম্বর আক্কাস আলী, জুড়ানপুর ইউপি মেম্বর আইন উদ্দীন, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, মাসুম বিল্লাহ মন্টু,
দামুড়হুদা দেউলী ওয়ার্ড আওয়ামী লীগের সা.সম্পাদক রবিউল হক, উপজেলার বিষ্ণুপর গ্রামের আওয়ামী লীগ নেতা, জুড়ানপুর ইউনিয়ন শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, বিশিষ্ঠ ইটভাটা ব্যবসায়ী বকুল শেখ, রুপচান শেখ, ইখতার উদ্দীন, ইসরাফিল, জয়নাল, হাবিবুর, আলাউদ্দীন, আকরাম, মুক্তিযোদ্ধা রেজাউল করিম, নাজিম উদ্দীন খান, মোহাম্মদ আলী, জীবননগর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম মিন্টু, তরিকুল ইসলাম, মাহফুজুর রহমান শাকিল, জসিম মেম্বর, আপেল উদ্দীন, কাওসার আলী, জাহিদুল ইসলাম, জহিরুল ইসলাম, সাইদুর রহমান, শাহবুদ্দিন খান, কবির হোসেন, দিলু, জাকির, বাবুল, জহিরুল, হাউলী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আবুল হাশেম, ছাত্রলীগ নেতা এইচএম হাকিম, রিপন, রঞ্জু, রাসেল, জেলা মৎসজীবি লীগের সহ-সভাপতি সাংবাদিক মনিরুল ইসলাম, জীবননগর উপজেলা যুবলীগের নেতা মাহফুজ আহমেদ শাকিল, সালাহউদ্দীন, আব্দুল মজিদ, কুড়–লগাছী ইউনিয়ন যুবলীগের সভাপতি আতিয়ার রহমান, যুবলীগ নেতা আশরাফুল, আতিয়ার, তানজির, সাদা, রইজউদ্দীন, টিটু, জেলা ছাত্রলীগ নেতা আ.রহিম, দামুড়হুদা আ.ওদুদ শাহ ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শাহীন মোল্লা, রঞ্জু, রিপন প্রমূখ।
