আলমডাঙ্গার ঘোষবিলা থেকে সাজাপ্রাপ্ত মহিলা আসামী আটক

আপলোড তারিখঃ 2018-09-15 ইং
আলমডাঙ্গার ঘোষবিলা থেকে সাজাপ্রাপ্ত মহিলা আসামী আটক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার ঘোষবিলা গ্রাম থেকে রোজিনা খাতুন নামের ৩ মাসের সাজাপ্রাপ্ত এক মহিলা আসামীকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার তাকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটকের পর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গার ঘোষবিলা গ্রামের আয়ুব আলীর স্ত্রী রোজিনা খাতুনের নামে দায়েরকৃত সিআর মামলা আদালতের বিচারে দোষী প্রমাণিত হওয়ার তাকে ৩ মাসের সাজা প্রদান করে। এ মামলার আসামী হিসেবে পুলিশ শুক্রবার অভিযান চালিয়ে রোজিনা খাতুনকে তার নিজ বাড়ি থেকে আটক করে। গতকালই তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)