দর্শনায় জনসভায় মনোনয়ন প্রত্যাশী মাহফুজুর রহমান মনজু

আপলোড তারিখঃ 2018-09-15 ইং
দর্শনায় জনসভায় মনোনয়ন প্রত্যাশী মাহফুজুর রহমান মনজু ছবির ক্যাপশন:
দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই দর্শনা অফিস: দর্শনায় আওয়ামী লীগের জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে দর্শনা বাসস্ট্যান্ড চত্বরে দর্শনা পৌর আ.লীগের সিনিয়র সহ-সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে এ জনসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা-২ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মাহফুজুর রহমান মনজু। এসময় তিনি বলেন, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশনেত্রী আওয়ামী লীগের সভানেত্রী সারা বিশ্বের দরবারে মাদার অফ হিউম্যানিটি হিসাবে পরিচিতি লাভ করেছে। তিনি দেশের সেবাই সর্বদা কাজ করে চলেছেন। আজ আমাদের দেশে শিক্ষার্থীরা বছরের প্রথম দিনেই বিনামূল্যে বই পাচ্ছে, শিক্ষাবৃত্তি, মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, গর্ভবতি ভাতাসহ বিভিন্ন ভাতা পাচ্ছে। দেশের বড় বড় মেগা প্রজেক্টের কাজ করে চলেছে বর্তমান সরকার। এই স্বপ্ন গুলোই ছিল বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন। আর এই সমস্ত উন্নয়নে ব্যাঘাত ঘটাতেই বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। অনেক ষড়যন্ত্র করে তাকে হত্যা করা হয়েছে। তবে তাতেও ষড়যন্ত্রকারীরা থেমে নেয়। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশনেত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য এ পর্যন্ত ১৯ বার হত্যার চেষ্টা করেছে। দেশের উন্নয়নের অগ্রযাত্রা থামিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে চলেছে। তাই আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নাই। তাই দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিয়ে বর্তমান সরকারকে ক্ষমতায় আনতে হবে। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক নূর হাকিম, দামুড়হুদা উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক ও নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক আজিজ, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাফিক মাস্টার, দামুড়হুদা উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক শওকত আলী, দামুড়হুদা সদর ইউনিয়ন আ.লীগের যুগ্ম সম্পাদক হাজী আমজাদ হোসেন, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক মোমিনুল ইসলাম, যুগ্ম সম্পাদক ফরিদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন আ.লীগ নেতা ইয়ামিন মেম্বর, মাহাতাব মেম্বর, আবু সাইদ, ফারুখ হোসেন, দর্শনা সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক বাকি বিল্লাহ, দামুড়হুদা কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক এম.এ করিম, আ.লীগ নেতা শফিকুল ইসলাম, আ. রশিদ, আরিফ, হারুন অর রশিদ, মফিজুর রহমান, রবিউল হক, আ. রাজ্জাক, রফিকুল, ছাকাতুল্লাহ, শফিকুল ইসলাম, মুকুল মিয়া, আলাল উদ্দীন, যুবলীগ নেতা হায়দার, আশাদুল, ওল্টু, ইয়ানবী, লাল্টু, সাইদুর, পলাশ, কার্তিক লালচাঁদ, আ. হাকিম, জাহিদ, ছাত্রলীগ নেতা অনিক বিশ্বাস, আনারুল, রিফাত উসমান, মামুন, হৃদয়, মুন্না, সাব্বির, বিল্লাল, সজিব, রাহুল, তিতাশ, শাকিল প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)