ছবির ক্যাপশন:
সামাদ সভাপতি ও হাবু সম্পাদক নির্বাচিত
দর্শনা অফিস: চুয়াডাঙ্গা জেলা ট্রাক মালিক সমিতি দর্শনা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে দর্শনা রেলগেটের পাশে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ঠ ব্যবসায়ী আতিয়ার রহমান হাবুর উপস্থাপনায় ও আব্দুস সামাদ ওরফে নামাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি হাবিবুর রহমান লাবলু। বিশেষ অতিথি ছিলেন জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল হাসান জোয়ার্দার, সহ-সভাপতি হাজী আবুল কালাম, সহ-সাধারণ সম্পাদক আলমগীর কবির, দর্শনা শাখার উপদেষ্টাম-লী হাজী আকমত আলী, হাজী আব্দুর রহমান, হাজী আব্দুর রাজ্জাক, হাজী আব্দুল কাদের, হাজী মতিয়ার রহমান, আবুল কালাম। এসময় সর্বসম্মতিক্রমে দর্শনা শাখার ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহি কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি আব্দুস সামাদ, সহ-সভাপতি আমিনুল ইসলাম, আলাউদ্দিন ইউসুফ আলো, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান হাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও সাইফুল ইসলাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম পাঠান, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মিন্টু, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম, কোষাধ্যক্ষ মজিবর রহমান, প্রচার সম্পাদক সুজাতউদ্দীন মনি, কার্যনির্বাহি সদস্য ফটিক মিয়া, রবিউল ইসলাম রবু, হাজী আকবার আলী মাস্টার, রোকনুজ্জামান মামুন, মিজানুর রহমান কমল ও জসিম উদ্দীন। এছাড়াও উপস্থিত ছিলেন,রায়হান, খালেক, ইসরাফিল ওসমান প্রমূখ।
