খালেদার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন

আপলোড তারিখঃ 2018-09-14 ইং
খালেদার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: কারাবন্দী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সু চিকিৎসায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চার সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন এ তথ্য জানিয়ে বলেন, ‘কারা-কর্তৃপক্ষের কাছ থেকে চিঠি পাওয়ার পর গতকাল বৃহস্পতিবার চার সদস্যের এই মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।’ তবে, মেডিকেল বোর্ডে কারা রয়েছেন এবং কাকে প্রধান করে এই মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, সে বিষয়ে কোনও তথ্য জানাননি তিনি। কারা অধিদফতর সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশনা পাওয়ার পর খালেদা জিয়ার চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠনের জন্য বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন। মেডিকেল বোর্ডে কোন কোন চিকিৎসককে রাখা হয়েছে, সেটা জানাতে পারেনি কারা অধিদফতরের দায়িত্বশীল সূত্রটি। তবে অর্থপেডিক্স, চক্ষু ও হৃদরোগসহ অন্যান্য বিষয়ে বিশেষজ্ঞদের নিয়ে এ মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে বলে তাদের জানানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)