রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে শিক্ষক : স্থানীয়দের গণধোলাই

আপলোড তারিখঃ 2018-09-14 ইং
রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে শিক্ষক : স্থানীয়দের গণধোলাই ছবির ক্যাপশন:
তিতুদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রক্সি টিচার তিতুদহ ইউনিয়নের তেঘরী মালোপাড়ার ইদ্রিস আলী এক প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে আটক হয়েছে। প্রবাসীর পরিবারের লোকজন সারারাত ঘরে আটকিয়ে রেখে গণধোলাই দিয়ে গ্রাম্য ম-ল মাতব্বরের হাতে তুলে দেয়। জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের তিতুদহ ইউনিয়নের তেঘরী গ্রামের সনজের ম-লের পুত্র সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রক্সি টিচার ইদ্রিস আলী একই গ্রামের তার চাচাতো ছোট ভাই প্রবাসী মালেকের স্ত্রীর পরকীয়া সম্পর্ক গড়ে করে। দীর্ঘদিন ধরে সে ঘরে ঢুকে অনৈতিক সম্পর্ক স্থাপন করে আসছিলো। বিষয়টি মালেকের পিতা-মাতা বুঝতে পেরে কয়েকবার ইদ্রিস আলীকে সতর্ক করলেও তাতে কোন কাজ হয়নি। এরই মাঝে গতকাল বৃহস্পতিবার রাতে তাকে ঘরের মধ্যে হাতেনাতে ধরে উত্তম-মাধ্যম দেয়। পরে সকালে বিষয়টি জানাজানি হয়। এদিকে ইদ্রিস আলীর সাথে এ বিষয়ে কথা বললে তিনি বলেন, আমি রাতে তাদের বাড়ির পাশ দিয়ে যাবার পথে আমাকে মারধর করে। পরে আর্তচিৎকারে লোকজন আমাকে উদ্ধার করে। অন্যদিকে, অভিযোগ রয়েছে একই পাড়ার রুস্তমের পুত্র মান্নানের বিরুদ্ধে। সে পূর্ব পরিকল্পনা করে একই গ্রামের বাক্কা ও পার্শ্ববতী জেলা ঝিনাইদহ গোবিন্দপুর গ্রামের শরিফুলসহ কিছু লোকজন ডেকে নিয়ে ইদ্রিসকে মারধর করে। এ বিষয়ে মান্নান বলেন, ইদ্রিস তার কুকর্ম করার জন্য ঘরে গেলে আমার বড় মা আমাকে তাদের মোবাইলে ডাকতে বললে আমি তাদের ডেকে নিই।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)