মেহেরপুরে ফেনসিডিল রাখার দায়ে এক মহিলার ৩ বছর জেল

আপলোড তারিখঃ 2018-09-14 ইং
মেহেরপুরে ফেনসিডিল রাখার দায়ে এক মহিলার ৩ বছর জেল ছবির ক্যাপশন:
মেহেরপুর প্রতিনিধি: ফেন্সিডিল রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিকাতুন খাতুন (৫৫) নামের এক মহিলার ৩ বছর সশ্রম কারাদ- ও ২ হাজার টাকা জরিমানা করেছে আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এই আদেশ দেন। সাজাপ্রাপ্ত বিকাতুন খাতুন মেহেরপুরের গাংনী উপজেলার সওড়াতলার বর্ডার পাড়ার শের আলীর স্ত্রী। মামলার বিবরনে জানা গেছে, ২০১৭ সালের ২৬ ফেব্রুয়ারী গাংনী উপজেলার বামুন্দী ক্যাম্পের এএস আই জামরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর গাংনী উপজেলার বামুন্দী বাসস্ট্যান্ড পূর্বপাশে আলগামন স্ট্যান্ডে থেকে ৩৭ বোতল ফেন্সিডিলসহ বিকাতুনকে আটক করে। এ ঘটনায় ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার এ্যাক্টেও ২৪-বি(১)(বি) ধারায় গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ২০। জি আর কেস নং ৪৫/১৭ পরে মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার প্রাথমিক তদন্ত শেষ করে আদালতে চার্জশীট দাখিল করেন। মাললার সাক্ষির সাক্ষে আসামী বিকাতুন দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে ৫ বছর সশ্রম কারাদ- দেন। মামলার রাষ্ট্রপক্ষে এ্যাড. রুস্তম আলী এবং আসামী পক্ষে নুরুল হাসান কৌসুলী ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)