গুলিসহ একাধিক মামলা আসামী সন্ত্রাসী কিরন আটক

আপলোড তারিখঃ 2018-09-14 ইং
গুলিসহ একাধিক মামলা আসামী সন্ত্রাসী কিরন আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে শহরের চাকলাপাড়া এলাকা থেকে কিরন (২৮) নামের এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোররাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। কিরন সদর উপজেলার বিষয়খালি গ্রামের আব্দুল করিমের ছেলে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, শহরের চাকলাপাড়া এলাকায় কিরণ অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে পিস্তলের ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃত কিরনের নামে একাধিক মামলা রয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)