চুয়াডাঙ্গার তালতলায় ফুটবল টুর্নামেন্টের পুরষ্কার বিতরণকালে ডা. মাহবুব মেহেদী

আপলোড তারিখঃ 2018-09-14 ইং
চুয়াডাঙ্গার তালতলায় ফুটবল টুর্নামেন্টের পুরষ্কার বিতরণকালে ডা. মাহবুব মেহেদী ছবির ক্যাপশন:
সৃজনশীল কর্মের মাধ্যমে বেকারত্ব শূন্যে নামিয়ে আনতে চাই নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা যুব সমাজ কর্তৃক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে এই ফুটবল টুনামের্ন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য চিকিৎসক, বিশিষ্ট অর্থোপেডিক সার্জন, চুয়াডাঙ্গা জেলার কৃতি সন্তান, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদি বলেন- আমরা ক্রিকেটে বিশ্বের মানচিত্রে একটা জায়গা করে নিতে পেরেছি, কিন্তু ফুটবলে আমরা পিছিয়ে আছি, একসময় চুয়াডাঙ্গার খেলোয়াড়রা ভাল ছিল। বর্তমানে আমাদের মাঝ থেকে ফুটবল খেলা হারিয়ে যাচ্ছে। আমাদের পূর্বের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। অচিরেই চুয়াডাঙ্গাই আমার মাতা-পিতার নামে ‘হাজেরা-মোরাদ স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হবে। এসময় তিনি আরো বলেন- সকলের দেশের প্রতি আন্তরিক হতে হবে, দেশের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, দেশের প্রতি আনুগত্য থাকতে হবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমাদের তাকে সার্বিক সহযোগিতা করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি পদে মনোনয়নের জন্য সবার নিকট দোয়া প্রার্থনা করে তিনি আরো বলেন, সৃজনশীল কর্মের মাধ্যমে এই জেলায় বেকারত্ব ও দারিদ্রতাকে শূন্যের কোঠায় নামিয়ে আনতে চাই। চুয়াডাঙ্গাবাসীর সেবক হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। আধুনিক নাগরিক সুবিধাসংবলিত শিক্ষা ও সায়েন্স সিটি হিসেবে চুয়াডাঙ্গাকে গড়ে তোলার লক্ষ্যে মাস্টারপ্ল্যান প্রনয়ণ করব। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে কাজ করতে চাই। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে চুয়াডাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারান ম-লের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন, তালতলা স্কুল ও গোরস্থান কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, ৬নং ওয়ার্ড কাউন্সিলর রাশিদুল ইসলাম মানু, ৪, ৫ ও ৬নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর সুলতানা আহমেদ রন্তা, সাবেক কাউন্সিলর আব্দুস সামাদ, ওয়ার্ড যুবলীগ নেতা হাসানুজ্জামান হাসান। অনুষ্ঠানটি পরিচালনা করেন যুবলীগ নেতা আব্দুর রশিদ। এসময় প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলকে ব্যক্তি উদ্যোগে দুইটি ছাগল এবং সেরা খেলোয়াড় ও গোলদাতাকে ৫শ’ টাকা করে প্রদান করেন। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে তালতলা ও দৌলতদিয়াড়। খেলোয়াড়রা তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে নির্ধারিত সময়ে শুন্য গোলে ড্র হয়। পরে টাইব্রেকার দেয়া হয়। টাইব্রেকারে ৪-২ গোলে দৌলতদিয়াড়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তালতলা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)