জীবননগর উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2018-09-14 ইং
জীবননগর উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
উপজেলার উন্নয়নমূলক কর্মকা- নিয়ে সার্বিক আলোচনা জীবননগর অফিস: জীবননগর উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা চেয়ারম্যানের অফিস কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সেপ্টেম্বর-২০১৮ মাসের উপজেলা উন্নয়নমূলক কর্মকা- নিয়ে আলোচনা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো.আব্দুল লতিফ অমল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানাল লাকী। এছাড়াও উপস্থিত ছিলেন বাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, হাসাদহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বিশ্বাস, রায়পুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ শাহ, আন্দুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান, উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডা. মাহমুদা খাতুন, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, আনসার ও ভিডিপি অফিসার তহমিনা খান প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)