হরিণাকু-ুতে স্কুলছাত্রীকে দীর্ঘদিন ধরে ধর্ষণ অতঃপর!

আপলোড তারিখঃ 2018-09-14 ইং
হরিণাকু-ুতে স্কুলছাত্রীকে দীর্ঘদিন ধরে ধর্ষণ অতঃপর! ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের হরিণাকু-ুতে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে জোরপূর্বক দীর্ঘদিন যাবৎ ধর্ষণের শিকার হয়ে ৪ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ভায়না ইউনিয়নের কালীশংকরপুর গ্রামে। জানা গেছে, হরিণাকু-ু উপজেলার কালীশংকরপুর গ্রামের জাহা বক্সের ছেলে লম্পট হাকিম বক্স (২৮) একই গ্রামের স্কুলছাত্রীকে দীর্ঘদিন ধরে জোরপূর্বক ধর্ষণ করে আসছিল। গত রমজান থেকে স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। কিন্তু হাকিমের ভয়ে কাউকে বিষয়টি বলতে সাহস পায়নি ওই ছাত্রী। বিষয়টি ওই ছাত্রী তার মা-বাবাকে খুলে বলে। বুধবার বিকালে ভিকটিমের বাবা হরিণাকু-ু থানায় ধর্ষক হাকিমকে আসামি করে অভিযোগ দায়ের করে। পুলিশ অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করেছে। হরিণাকু-ু থানার ওসি আসাদুজ্জামান মুন্সি জানান, ঘটনায়র সত্যতা পাওয়া গেছে। এ ঘটনার পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষিত স্কুলছাত্রীকে ঝিনাইদহ সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষার সম্পন্ন হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)