ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: দুর্নীতি মামলায় কারাবন্দী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজনের দাবি আদায় করতে বিএনপির হাতে একমাসের মতো সময় আছে বলে মনে করছেন দলটির নেতারা। দলের চেয়ারপারসন কারাবন্দী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বড় ধরণের কর্মচূচি আসছে। এমন কর্মসূচি দেওয়া হবে যে আন্দোলনে সরকারের নৌকা ভেসে যাবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে বুধবার (১২সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের সামনে এক প্রতীকী অনশনে বসেন দলটির নেতা-কর্মীরা। সেখান থেকেই দলের শীর্ষ নেতারা তাদের বক্তব্যে দাবি আদায়ে রাজপথে আন্দোলনকেই প্রাধান্য দিয়েছেন। বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, সরকারের সময় শেষ আসছে। আপনারা অপেক্ষা করুন, এমন কর্মসূচি দেওয়া হবে যে আন্দোলনে সরকারের নৌকা ভেসে যাবে। আজকে খালেদা জিয়ার মুক্তি রাজপথের আন্দোলনেই সম্ভব। সবাই ঐক্যবদ্ধ হোন। আমরা সফল না হওয়া পর্যন্ত কেউ ফিরে যাবো না। খালেদা জিয়াকে নির্জন কারাগারে রাখা হয়েছে অভিযোগ করে বিষয়টিকে অসাংবিধানিক হিসেবে অভিহিত করেন ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, ‘কারাগারে আদালত বসানো অসাংবিধানিক। তার ছয় মাস কেন ছয়দিনও জেলে থাকার কথা নয়। উচ্চ আদালত জামিন দিলেও সরকার নি¤œ আদালতকে ব্যবহার করে তার জামিন আটকে দিয়েছে।’
