চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি কর্তৃক সংবর্ধনায় সিআইপি দিলীপ কুমার আগরওয়ালা

আপলোড তারিখঃ 2018-09-13 ইং
চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি কর্তৃক সংবর্ধনায় সিআইপি দিলীপ কুমার আগরওয়ালা ছবির ক্যাপশন:
আমি স্বপ্ন দেখি উন্নয়নের তাই জনসেবায় স্বেচ্ছায় কাজ করে যেতে চাই নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট শিল্পপতি, চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের প্রতিনিধি, এফবিসিসিআই’র পরিচালক, বাংলাদেশ জুয়েলারী সমিতির সাধারণ সম্পাদক, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক বাবু দিলীপ কুমার আগরওয়ালা সিআইপি নির্বাচিত হওয়ায় চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিতে এ আয়োজন করা হয়। সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম বলেন- চুয়াডাঙ্গাতে আমার চাকরির এক বছর হতে চলেছে। এই এক বছরে এখানে যে কয়জন মানুষের সংস্পর্শে এসে আমি ধন্য হয়েছি, তার মধ্যে বাবু দিলীপ কুমার আগরওয়ালা একজন। ওনার সমাজসেবামূলক কার্যক্রমগুলো অত্যন্ত পজেটিভ। মানুষকে কাছে টানার ক্ষেত্রে, মানুষের কাছে যাওয়ার ক্ষেত্রে এটি চমৎকার প্রয়াস। আমি দোয়া করি ওনার এই হাসিমাখা মুখের কাছ থেকে চুয়াডাঙ্গাবাসী আরো অনেক কিছু পাক। অতিথির বক্তব্যে বিশিষ্ট শিল্পপতি, চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের প্রতিনিধি, এফবিসিসিআই’র পরিচালক, বাংলাদেশ জুয়েলারী সমিতির সাধারণ সম্পাদক, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক সিআইপি বাবু দিলীপ কুমার আগরওয়ালা বলেন- আমি সিআইপি কার্ড নিয়ে এসেছি। এই অর্জন আমার না, এই অর্জন চুয়াডাঙ্গাবাসীর, এই অর্জন চুয়াডাঙ্গার ব্যবসায়ীদের। তিনি আক্ষেপ করে বলেন, বাংলাদেশে স্বাধীনতার ৪৭ বছরে চুয়াডাঙ্গায় মাত্র ২ জন সিআইপি পদে ভূষিত হয়েছেন। যা দুঃখজনক। তিনি কৃতজ্ঞতা সহকারে বলেন, আমি চুয়াডাঙ্গা চেম্বারের কাছে ঋণী। এ ঋণ শোধ করার মত নয়। চুয়াডাঙ্গার উন্নয়ন ভাবনা ও তারাদেবী ফাউন্ডেশনের নানা কর্মসূচির বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘চুয়াডাঙ্গার আর্থ সামাজিক উন্নয়নে মায়ের নামে গড়া প্রতিষ্ঠান তারাদেবী ফাউন্ডেশনের মাধ্যমে চেষ্টা করে যাচ্ছি। একটি পূর্ণাঙ্গ কর্মসূচি আছে, যা বাস্তবায়নে সকলের সহযোগিতা চাই। আমি ত্যাগ করতে জানি তাই জনসেবায় স্বেচ্ছায় মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে যেতে চাই চুয়াডাঙ্গাবাসীর জন্য। শিক্ষা, স্বাস্থ্য ও পিছিয়ে পড়া মানুষদের জন্য যে কোন কাজ করতে প্রস্তুত আছি। আমি স্বপ্ন দেখি উন্নয়নের; যে মাটিতে জন্মেছি সেই মাটি নিয়ে দেখা স্বপ্ন বাস্তবায়নে সকলের সহযোগিতা ও দোয়া প্রার্থী। চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি ইয়াকুব হোসেন মালিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরি জিপু, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিন, চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাতা সদস্য মো. হবিবুল্লাহ, জেলা দোকান মালিক সমিতির সভাপতি আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন, চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি শাহরিন হক মালিক। চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি’র সদস্য সচিব খায়রুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন তারা দেবী ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক শেখ সেলিম, সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, চেম্বারের পরিচালক নাসির আহাদ জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি তৌহিদ হোসেন, জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, গ্রীণ ফুডের পরিচালক তৌহিদুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সহ-সভাপতি মঞ্জুরুল আলম মালিক লার্জ, পরিচালক সালাউদ্দীন মোহাম্মদ মর্তুজা, এস এম তসলিম আরিফ বাবু, নীল রতন শাহা, একেএম সালাউদ্দীন মিঠু, আরিফ হোসেন জোয়ার্দ্দার, তাজুল ইসলাম তাজু, সেলিম আহমেদ, হারুন অর রশিদ, কিশোর কুমার কু-, রাশেদুজ্জামান রাশেদ, নাসির আহাদ জোয়ার্দ্দার, এএনএম আরিফ, কামরুল ইসলাম হিরা, সুরেশ কুমার আগরওয়ালা, দোকান মালিক সমিতির মাফিজুর রহমান মাফি। অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএমকে ফুলেল শুভেচ্ছা দেন মতিয়ার রহমান, অতিথি বিশিষ্ট শিল্পপতি, চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের প্রতিনিধি, এফবিসিসিআই’র পরিচালক, বাংলাদেশ জুয়েলারী সমিতির সাধারণ সম্পাদক, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক সিআইপি বাবু দিলীপ কুমার আগরওয়ালাকে সুমন পারভেজ খান। এসময় অতিথিদেরকেও ফুলেল শুভেচ্ছা দেয়া হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআআন থেকে পাঠ করেন হাবিবুর রহমান, পবিত্র গীতা থেকে পাঠ করেন পান্না লাল ত্রিবেদী। বক্তব্য ও আলোচনা পর্ব শেষে বিশিষ্ট শিল্পপতি, চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের প্রতিনিধি, এফবিসিসিআই’র পরিচালক, বাংলাদেশ জুয়েলারী সমিতির সাধারণ সম্পাদক, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক সিআইপি বাবু দিলীপ কুমার আগরওয়ালাকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)