ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: হেরোইন রাখার অভিযোগ প্রমাণিত হওয়ার শরিয়ত নামের এক ব্যক্তিকে ৫ বছর সশ্রম কারাদ- এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদ-াদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরের দিকে মেহেরপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নুরুল ইসলাম ওই আদেশ দেন। সাজাপ্রাপ্ত শরিয়ত কুষ্টিয়া জেলার মীরপুর উপজেলার জুরিয়াভাঙ্গা গ্রামের শামসুদ্দীন ম-লের ছেলে। মামলার বিবরনে জানা গেছে, ২০১১ সালের ২৬ আগষ্ট মেহেরপুর ডিবি পুলিশের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার আকবপুর গ্রাম থেকে মোটরসাইকেল আরোহী শরিয়তকে আটক করে। এসময় তার কাছ থেকে ২শ’ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯৯০ এর ১৯/১১ এর টেবিলে ক্রমিক ১(গ) ধারায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং ২১। তারিখ ২৬/০৮/২০১১। জিআর কেস নং ৪৭৫/১১। সেশন কেস নং ১৯/১২। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার প্রাথমিক তদন্ত শেষ করে আদালতে চার্জশীট দাখিল করেন। মামলার মোট ৭ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করে। এতে আসামী দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদ- এবং ১০ হাজার টাকা জরিমান অনাদায়ে আরো ৬ মাসের কারাদ- দেন। মামলার রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি কাজী শহীদুল হক এবং আসামী পক্ষে এ্যাড. কামরুল হাসান কৌসুলী ছিলেন।
