চুয়াডাঙ্গা বেলগাছি আছির উদ্দিন মাদ্রাসা ও ভান্ডারদহ কালী মন্দির

আপলোড তারিখঃ 2018-09-13 ইং
চুয়াডাঙ্গা বেলগাছি আছির উদ্দিন মাদ্রাসা ও ভান্ডারদহ কালী মন্দির ছবির ক্যাপশন:
পরিদর্শনে সিআইপি দিলীপ কুমার আগরওয়ালা নিজস্ব প্রতিবেদক: গতকাল বুধবার সকাল ১০টায় তারা দেবী ফাউন্ডেশনের চেয়ারম্যান সিআইপি দিলীপ কুমার আগরওয়ালা ভান্ডারদহ কালী মন্দির এবং বিকেল ৪টায় বেলাগাছি আছির উদ্দিন মাদ্রাসা পরিদর্শন করেন। পরিদর্শনের সময় মন্দির পরিচালনা কমিটির সভাপতি খোকন অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন সরোজগঞ্জ হাইস্কুল পরিচালনা কমিটির সভাপতি মাসুদ রানা, তারা দেবী ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক শেখ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক রিপনুল হাসান, প্রচার সম্পাদক উজ্জল কুমার অধিকারী প্রমূখ। মন্দির পরিদর্শনকালে দিলীপ কুমার আগরওয়ালা মন্দিরের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করে বলেন, মন্দির উন্নয়নে আপনাদের দাবিগুলো সহানুভূতির সাথে বিবেচনা করা হবে। এদিকে, বিকেল ৪টায় বেলগাছি আছির উদ্দিন ইসলামিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং পরিদর্শনকালে তারা দেবী ফাউন্ডেশনের চেয়ারম্যান দিলীপ কুমার আগরওয়ালার সঙ্গে ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হামিদুর রহমান, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, অর্থ সম্পাদক অহিদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য শামীম রেজা, যুবলীগ নেতা সাইফুল ইসলাম জোয়ার্দ্দার, মোহতামিম রেজাউল করিম, শিক্ষক জহিরুল ইসলাম, তারা দেবী ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক শেখ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক রিপনুল হাসান, অর্থ সম্পাদক পবিত্র কুমার আগরওয়ালা, প্রচার সম্পাদক উজ্জ্বল কুমার অধিকারী, ফাউন্ডেশনের সিইও মেহেদী হাসান, আশরাফ উদ্দিন জোয়ার্দ্দার টিমল ও এলাকার সুধীবৃন্দ। মাদ্রাসা পরিদর্শনকালে সিআইপি দিলীপ কুমার আগরওয়ালা প্রাতিষ্ঠানটিকে গড়ার সুন্দর উদ্যোগকে সাধুবাদ জানান। এসময় তিনি পরিচালনা কমিটি ও শিক্ষকদের কাছ থেকে সার্বিক খোঁজখবর নেন। তিনি আশ্বস্ত করেন, মাদ্রাসার সমস্যাগুলো চিহ্নিত হলে সাহায্য সহযোগিত অব্যাহত রাখা হবে। পরে তিনি এতিমখানা শিক্ষার্থীদের সার্বিক খোঁজখবর নেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)