গড়াইটুপিতে পরস্ত্রীর ঘরে ঢুকে যুবক গ্যাড়াকলে

আপলোড তারিখঃ 2018-09-13 ইং
গড়াইটুপিতে পরস্ত্রীর ঘরে ঢুকে যুবক গ্যাড়াকলে ছবির ক্যাপশন:
তিতুদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহের গড়াইটুপি গ্রামের পালপাড়ায় পরস্ত্রীর ঘরে ঢুকে মারধরের শিকার হয়েছেন রবিউল ইসলাম রুহুল নামের এক যুবক। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, সদর উপজেলার তিতুদহের গড়াইটুপি গ্রামের পালপাড়ায় বুধবার রাত ৯টার দিকে অসৎ উদ্দেশ্যে সাইফুলের স্ত্রী ৩ সন্তানের জননী সেলিনার ঘরে ঢোকে একই গ্রামের ২ সন্তানের জনক ডেকোরেটর ব্যবসায়ী রবিউল ইসলাম রুহুল। পরে তার স্বামী সাইফুল ইসলাম ও তার পুত্র সেলিম তাকে হাতেনাতে ধরে বেধড়ক মারধর করে রক্তাক্ত জখম করে। এতে তার মুখ এবং মাজাসহ শরীরের বিভিন্ন অংশে ক্ষতের সৃষ্টি হয়। নাক মুখ দিয়ে রক্তক্ষরণ হয়ে অবস্থা বেগতিক হলে রাত সাড়ে ১০টার দিকে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে এলাকাবাসী অভিযোগ করে বলেন, সাইফুলের স্ত্রী সেলিনা এর আগেও অনেকের সাথে পরকীয়া করে ধরা পড়েছে। অন্যদিকে, এলাকার চায়ের দোকানগুলোতে এই পরকীয়া ঘটনাটি মুখরোচক গল্পে পরিণত হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)