ছবির ক্যাপশন:
শেখ হাসিনার নেতৃত্বে দেশ ডিজিটালে পরিণত হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস আলমডাঙ্গার ডাউকী ও জামজামী ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পাঁচলিয়া বাজারে কর্মি সমাবেশ করেছেন। গতকাল বুধবার তিনি এ গণসংযোগ ও কর্মি সমাবেশ করেন।
কর্মি সমাবেশে আসাদুল হক বিশ্বাস বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃতে বাংলাদেশ পেয়েছে আপামর জনতার কাঙ্খিত স্বাধীনতা। আর তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বের মাধ্যমে আওয়ামী লীগ সরকার উন্নয়ন অব্যাহত রেখে দেশকে ডিজিটাল বাংলায় পরিণত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এ সরকার উন্নয়নের যে জোয়ার শুরু করেছে তা ধরে রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে আবার নির্বাচিত করার আহ্বান জানান। সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি পদে মনোনয়নের জন্য সবার নিকট দোয়া প্রার্থনা করেন।
গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন জামজামী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাবলু চৌধুরী, কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মেম্বর, কুমারী ইউনিয়ন ৯নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি নাজমুল ইসলাম, কুমারী ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ মেম্বার, কুমারী ইউনিয়ন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দাউদ মেম্বার, কুমারী ইউনিয়ন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম, কুমারী ইউনিয়ন ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রনজু, কুমারী ইউনিয়ন ৮নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি নাজমুল, হারদী ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনারুল হক, ভাংবাড়িয়া ইউনিয়নের সাবেক যুবলীগ সভাপতি রেজাউল করিম, ভাংবাড়িয়া ইউনিয়নের যুবলীগ সভাপতি আজাদুল ইসলাম, সাধারণ সম্পাদক সুজন আলী, জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ আহবায়ক কমিটির সদস্য আশরাফুজ্জামান নান্নু, আলুকদিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি গোলজার হোসেন, ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, ভাংবাড়ীয়া ইউনিয়ন ১নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবলু, আলুকদিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শাহিন বিশ্বাস, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, হারদী ইউনিয়ন ৬নং ওয়ার্ড কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, হারদী ইউনিয়ন ৬নং ওয়ার্ড কৃষক লীগের সহ-সাধারণ সম্পাদক মিজা, হারদী ইউনিয়ন ৬নং ওয়ার্ড কৃষক লীগের প্রচার সম্পাদক হামিদ, হারদী ইউনিয়ন ৮নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি সেরেকুল, খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক নুহু মিয়া, খাদিমপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম, চিৎলা ইউনিয়ন যুবলীগের সদস্য সুজন আলী বিশ্বাস, আলুকদিয়া ইউনিয়ন কৃষক লীগের সদস্য মুকুল আলী, আলুকদিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি রিজিক, সাধারণ সম্পাদক আজিবার প্রমূখ।
