চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি ও ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ৩

আপলোড তারিখঃ 2018-09-12 ইং
চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি ও ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ৩ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভিন্ন সময় পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। পুলিশ সুত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে সদর ফাঁড়ির টিএসআই মুহিতুর রহমান সঙ্গীয় ফোর্সসহ পৌর শহরের হকপাড়ায় অভিযান চালায়। এসময় একই এলাকার খোকন শেখের ছেলে একাধিক মামলার আসামী অপু শেখকে(২৫) তার নিজ বসত বাড়ি থেকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এদিকে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আবু বক্কর সিদ্দিক সঙ্গীয় ফোর্সসহ পৌর শহরের ভিমরুল্লাহ সরকারি প্রাইমারি স্কুলের সামনে অভিযান চালায়। এসময় হকপাড়ার ভুলু ম-লের ছেলে আব্দুর রহমান (২৬) ও মাস্টারপাড়ার নওসাদ আলীর ছেলে স্বপনকে (২৪) গ্রেফতার করে। পরে তাদের বিরুদ্ধে মদাকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)