৩ প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2018-09-12 ইং
৩ প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:
জুড়ানপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার জুড়ানপুর বাজারে ভ্রাম্যমাণ বাজার তদারকি অভিযান পরিচালনা করে তিন প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার দুপুরের পর এ অভিযান পরিচালনা করাসহ সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। জানা যায়, চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার তদারকি অভিযানের অংশ হিসেবে গতকাল দামুড়হুদা জুড়ানপুর বাজারে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে। অভিযানকালে তিন প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমাণা করা হয়। পণ্যের মোড়কে যথার্থ ব্যবহার মূল্যতালিকা না থাকাসহ মেয়াদউত্তীর্ণ পানীয় বিক্রয়ের অপরাধে মামুন স্টোরকে ৮ হাজার, রফিক স্টোরকে ২ হাজার টাকা মেসার্স মালিতা স্টোরকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় জরিমানা টাকা সাথে সাথে পরিশোধ করেন দোকানীরা। একই সাথে ভোক্তা, ব্যবসায়ী এবং সাধারণ ক্রেতাদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করে সবাইকে সচতন হবার পরামর্শ দেন অভিযান পরিচালনাকারী টিম। অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহম্মেদ। এসময় অভিযানে সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা ক্যাবের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)