মহেশপুরের সাব রেজিস্টাররের বিরুদ্ধে চুয়াডাঙ্গায় মামলা

আপলোড তারিখঃ 2018-09-12 ইং
মহেশপুরের সাব রেজিস্টাররের বিরুদ্ধে চুয়াডাঙ্গায় মামলা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলার মহেশপুরের সাব রেজিস্টার শফিকুল ইসলামসহ তার পক্ষের আরো দু’জনের বিরুদ্ধে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিসেট্রট আদালতে মামলা দায়ের করা হয়েছে। জমি বেদখল করার অভিযোগ তুলে এ মামলা দায়ের করেছেন কার্পাসডাঙ্গা বাজারের মৃত আব্দুল খালেকের ছেলে সাজিত হাসান। মামলা নম্বর পিটিশন ৩৩০/১৮। সম্প্রতি ফৌজদারি কার্যবিধির ১৪৫(১) ধারায় এ মামলা দায়ের করা হলে আদালতের বিজ্ঞ বিচারক শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য দামুড়হুদা থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন। ওই নির্দেশ অনুযায়ী দামুড়হুদা থানা পুলিশ নালিশি জমিতে বিবাদীদের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা জারি করেন। মামলায় বলা হয়েছে, কার্পাসডাঙ্গায় বাদীর জমি বেদখল করেছে শফিকুল ইসলামের লোকজন। মামলার অভিযুক্তরা হলো, কার্পাসডাঙ্গা বাজারপাড়ার মৃত আব্দুল হালিমের ছেলে মুনতাছির মিলন, মৃত উম্বত আলীর ছেলে আব্দুল মালেক ও মহেশপুরের সাব রেজিস্টার শফিকুল ইসলাম। মামলার দ্বিতীয় পক্ষরা প্রথম পক্ষের জমি গ্রাস করবার কুমতলবে প্রথম পক্ষ ও তাদের আত্মীয়-স্বজনদের সাথে গর্হিত আচরণ করে থাকেন এবং হুমকি দেওয়া অব্যাহত রেখেছেন বলে দাবি করেছেন মামলার বাদি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)