হরিণাকুন্ডু থেকে পঞ্চম শ্রেণীর ছাত্র নিখোঁজ

আপলোড তারিখঃ 2018-09-12 ইং
হরিণাকুন্ডু থেকে পঞ্চম শ্রেণীর ছাত্র নিখোঁজ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের হরিণাকু-ু শহর থেকে অয়ন (১১) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। গত সোমবার বেলা ১১টা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হরিণাকু-ু মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র অয়ন একই উপজেলার মাঠ আন্দুলিয়া গ্রামের পলাশ মিয়ার ছেলে। অয়নের মামা গোলাম রফিক শুভ জানান, সোমবার বেলা ১১টার দিকে অয়ন স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়। বিকালের দিকে তাকে ঝিনাইদহ শহরের চাকলাপাড়া বাসষ্ট্যান্ডে দেখা গেছে। কেও তাকে মিসগাইড করে নিয়ে আসতে পারে বলে পরিবারের আশংকা। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় জিডি ও বিভিন্ন স্থানে মাইকিং করা হয়েছে। কেও খোঁজ পেলে পিতা পলাশ মিয়ার ০১৯৯৬১৭৭২৫৩ নাং ও মামা শুভর ০১৭১২৪৮৪০৬২ নাম্বারে জানাতে বলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)