মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম রেজাউল করিমের বিদায় সংবর্ধনা

আপলোড তারিখঃ 2018-09-12 ইং
মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম রেজাউল করিমের বিদায় সংবর্ধনা ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রেজাউল করিম অবসর গ্রহন করায় বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে পল্লী বিদ্যুৎ সমিতির কনফারেন্স রুমে বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি আকরামুল হক বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল। বিশেষ অতিথি ছিলেন জেলা আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমা-ার আব্দুর রশীদ, মেহেরপুর পল্লী বিদ্যুৎ বোর্ডের নির্বাহী প্রকৌশলী মহিউদ্দিন, ঝিনাইদাহ পল্লী বিদ্যুৎ’র ডেপুটি ম্যানেজার আব্দুর রব, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ’র জি এম হারুন-অর রশিদ। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর পল্লী বিদ্যুৎ’র এজিএম কাজী আয়েশা সিদ্দিকী, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন, এজিএম (ওএনআর) মনিরুল ইসলাম, এজিএম (অর্থ) রামচন্দ্র অধিকারী, হিসাবরক্ষক আসফেক আজাদ, সহকারি স্টোর কিপার আরিফুল ইসলাম, লাইন নির্মাণকারী ম্যানেজার কুমারেশ চন্দ্র রায় প্রমূখ। রেজাউল করিম ১৯৮৬ সালে পল্লী বিদ্যুতায়ন বোর্ডে যোগদানে মধ্য দিয়ে চাকুরী জীবন শুরু করেন। এরপর তিনি বগুড়া, ফেনী, কুমিল্লা-২ পবিসে সহকারি জেনারেল ম্যানেজারের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৮ সালেন ডিজিএম পদোন্নতি লাভ করে চাঁদপুর, ময়মনসিংহ-২, ঢাকা-২ এ পবিসে দায়িত্ব পালন করেন। ২০০৫ সালে তিনি জিএম পদোন্নতি লাভ করে ময়মনসিংহ-২ নিলফামারী, নাটোর-১, রাজশাহী, ময়মনসিংহ-৩ পবিসে দায়িত্ব পালন করেন। এরপর ২০১৭ সাল থেকে তিনি মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির দায়িত্ব পালন করে অবসরে যান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)