পরিত্যক্ত কার্টন, সিগারেট প্যাকেটসহ নষ্ট যন্ত্রাংশ দিয়ে ৩২ প্রকার যন্ত্র আবিষ্কার

আপলোড তারিখঃ 2018-09-11 ইং
পরিত্যক্ত কার্টন, সিগারেট প্যাকেটসহ নষ্ট যন্ত্রাংশ দিয়ে ৩২ প্রকার যন্ত্র আবিষ্কার ছবির ক্যাপশন:
আটকে গেছে ক্ষুদে বিজ্ঞানী জয়নালের স্বপ্ন! আকিমুল ইসলাম: পরিত্যক্ত বিভিন্ন ধরণের কার্টন, সিগারেট প্যাকেট আর ফেলে দেয়া নষ্ট যন্ত্রাংশ সংগ্রহ করে ৩২ প্রকার বিভিন্ন ধরনের যন্ত্র তৈরি করেছে ক্ষুদে বিজ্ঞানী জয়নাল আবেদীন। এগুলোর মধ্যে বিশ্বের যেকোন স্থান থেকে মোবাইল ফোনের মাধ্যমে সকল প্রকার ইলেকট্রিক যন্ত্র নিয়ন্ত্রণ, বাড়ি বসে মাঠের সেচ কার্যে ব্যবহৃত মোটর ইঞ্জিন চালু করে ফসলে পানি দেওয়া, চালক ছাড়া যেকোন ধরনের যানবাহন নিয়ন্ত্রণ, অন্য গাড়ীর চালককে সর্তক করা, বাড়ি কিম্বাা ব্যবসা প্রতিষ্ঠানে চুরি ঠেকাতে বিশেষ ডিভাইসসহ বন্যা হবে কিনা সে বিষয়ে আগাম সর্তকবার্তা পেতে বিশেষ ধরণের যন্ত্র অন্যতম। চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের অন্তর্গত বড়শলুয়া গ্রামের দিনমুজুর হাসেম আলীর ছেলে একাদশ শ্রেণির ছাত্র জয়নাল আবেদীন বিভিন্ন যন্ত্রাংশ আবিষ্কার করে রীতিমত তাক লাগিয়ে দিয়েছে। কিন্তু অর্থের অভাবে বর্তমানে থেমে গেছে ক্ষুদে বিজ্ঞানীর এই গবেষণা। সরকার যদি তার গবেষণায় সহায়তা প্রদান করে তাহলে একটি মেধা উজ্জ্বল করবে বাংলাদেশের মুখ। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মহোদয় যদি বিষয়টি গুরুত্বসহকারে দেখেন এবং ক্ষুদে এই বিজ্ঞানীর গবেষণায় প্রয়োজন যে মূলধন তার ব্যবস্থা করে দেন সেই আর্জি এলাকাবাসীসহ ক্ষুদে বিজ্ঞানী জয়নাল আবেদীনের। আবিষ্কার করে রীতিমত তাক লাগিয়ে দেওয়া ক্ষুদে বিজ্ঞানী জয়নাল আবেদীনের বাড়িতে যেয়ে দেখা যায়, নিজের শোবার ঘরের ছোট একটা কাঠের টেবিল পেতে চালিয়ে যাচ্ছেন তার গবেষণা। ক্ষুদে বিজ্ঞানী জয়নাল আবেদীন মোবাইল ফোনের মাধ্যমে অগ্রিম বন্যার সর্তক সংকেত পাওয়া, চালক ছাড়া বিভিন্ন যানবাহন চালানো, মোবাইল দ্বারা বাসা-বাড়ীর টিভি, ফ্রিজ, ফ্যান নিয়ন্ত্রণ, যেকোন স্থান থেকে সেচ কাজে ব্যবহৃত মোটর নিয়ন্ত্রণ, বাসা-ব্যবসা প্রতিষ্ঠানে চুরি ঠেকাতে বিশেষ ডিভাইস, চালক ছাড়া বিমান পরিচালনা, ডিভাইসযুক্ত হেলমেটের মাধ্যমে অন্ধ মানুষকে সংকেতে অনেক কিছু বোঝানো, বিশেষ যন্ত্রের মাধ্যমে বোবা মানুষের মধ্যে কথার আদান-প্রদান ব্যবস্থা এবং সিম কার্ড ছাড়াই মোবাইল ফোনে কথা বলার যন্ত্রসহ প্রায় ৩২টি বিশেষ যন্ত্র আবিষ্কারের বিষয়ে সাংবাদিকদের জানায়। তবে সবগুলো আবিষ্কার পরীক্ষা-নিরীক্ষা করে দেখলে এর প্রমাণ পাওয়া সম্ভব। জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, যদি সরকারিভাবে সাহায্য সহযোগিতা পাই তাহলে আমি যেকোন ধরনের যন্ত্র আবিস্কারের জন্য গবেষণা চালিয়ে যাবো। ইতোমধ্যে আমি আরেকটি যন্ত্র তৈরী করায় হাত দিয়েছি। যেটা দিয়ে মানুষের রক্তশূণ্যতা রোধ করা সম্ভব হতে পারে। উল্লেখ্য, ক্ষুদে বিজ্ঞানী জয়নাল আবেদীনের আবিষ্কার করা সকল যন্ত্রের বিষয়ে তার মুখ থেকে শুনে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি আবিষ্কারকের দাবিকৃত যন্ত্রগুলোর কার্যকারীতা সঠিক পরীক্ষা-নিরীক্ষা করে দেখে আবিষ্কারকের দাবিকৃত কার্যকারীতা পান, তাহলে অবশ্যই এই ক্ষুদে বিজ্ঞানীকে গবেষণায় পৃষ্টপোষকতা করবেন বলে সচেতন মহল মনে করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)