চুয়াডাঙ্গা সরকারি কলেজে নতুন উপাধ্যক্ষ প্রফেসর ড. সাইফুর রশিদ

আপলোড তারিখঃ 2018-09-11 ইং
চুয়াডাঙ্গা সরকারি কলেজে নতুন উপাধ্যক্ষ প্রফেসর ড. সাইফুর রশিদ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সরকারি কলেজে নতুন উপাধ্যক্ষ হিসেবে চুয়াডাঙ্গার কৃতি সন্তান প্রফেসর ড. সাইফুর রশিদ যোগদান করেছেন। গতকাল সোমবার তিনি অনুষ্ঠানিকভাবে উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেন। এসময় তাকে চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান, শিক্ষক পরিষদের সম্পাদক দেলোয়ার হোসেনসহ চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। চুয়াডাঙ্গা ঈদগাহ পাড়ার সন্তান প্রফেসর ড. সাইফুর রশিদ এর আগে ঝিনাইদহ সরকারি কে. সি কলেজে অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা মৃত. আবুল বাসারের পুত্র প্রফেসর ড. সাইফুর রশিদ আলমডাঙ্গা স্কুল থেকে ১৯৮৪ সালে এসএসসি, আলমডাঙ্গা কলেজ থেকে ১৯৮৬ সালে এইচএসসি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৯ সালে অনার্স এবং একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯০ সালে কৃতিত্বের সাথে মার্স্টাস করে প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবন শেষ করেন। ১৯৯৩ সালে ১৪তম বিসিএসে (সাধারণ শিক্ষা) ক্যাডার হিসাবে পদায়ন পেয়ে চুয়াডাঙ্গা সরকারি কলেজে অর্থনীতি বিভাগে যোগদানের মধ্য দিয়ে সরকারি কলেজের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০১৪ সালে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে পিএইচডি ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দ্দী কলেজ, গাইবান্ধা সরকারি কলেজ , শ্রীমঙ্গল সরকারি কলেজ, কোটচাঁদপুর সরকারি কলেজ ও ঢাকা কলেজসহ বিভিন্ন কলেজে শিক্ষকতা করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)