আলমডাঙ্গায় বিএনপি-জামায়াতের ৩ কর্মি আটক

আপলোড তারিখঃ 2018-09-11 ইং
আলমডাঙ্গায় বিএনপি-জামায়াতের ৩ কর্মি আটক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৩ কর্মিকে আটক করেছে পুলিশ। নাশকতার পরিকল্পনার অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে উপজেলার কয়রাডাঙ্গা গ্রাম থেকে নজরুল ইসলামের ছেলে বিএনপি কর্মি ইলিয়াস (৪২), রুইতনপুর গ্রামের মৃত গোলাম রহমানের ছেলে জামায়াত কর্মি মিজানুর রহমান (৪৪) ও গোবিন্দপুর গ্রামের মন্টুর ছেলে ছাত্রদল কর্মি সজিব ওরফে ফজাকে (২২) আটক করা হয়। আটকের পর তাদের নাশকতার মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)