চাকরী জাতীয়করণের দাবিতে ঝিনাইদহে শিক্ষকদের মানববন্ধন

আপলোড তারিখঃ 2018-09-11 ইং
চাকরী জাতীয়করণের দাবিতে ঝিনাইদহে শিক্ষকদের মানববন্ধন ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: চাকুরী জাতীয়করণের দাবিতে ঝিনাইদহে মানবন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষকরা। গতকাল সোমবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে জেলা বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি। এতে ব্যানার ফেস্টুন নিয়ে ৩য় ধাপে জাতীয়করণ থেকে বাদপড়া শিক্ষকরা অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান, জেলা শাখার সভাপতি জে এম দাউদ হোসেন, সাধারণ সম্পাদক চাঁদ আলী, শিক্ষক অলোক মিত্র, নাজমা আক্তার, জাহিদ হোসেন, আছর, শাহ-আলম, বাবুল আখতার, হাবিবা খাতুন, আফরোজা বেগম, আশরাফুল আলম, রহমত আলী, সবুরা খাতুনসহ শিক্ষকবৃন্দ। বক্তারা, ৩য় ধাপে জাতীয়করণ থেকে বাদপড়া ৪ হাজার ১’শ ৫৯ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি জানান। সেই সাথে গত ৬ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে তাদের অবস্থান কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ ও গ্রেফতারের নিন্দা জানান। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)