ছবির ক্যাপশন:
সিদ্ধান্ত বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহ্বান
ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গা ও মেহেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, গতকাল রবিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদের সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন- ‘একাধিক সভা-সেমিনার হয়, সিদ্ধান্ত নেয়া হয় কিন্তু বাস্তবায়ন হয় না। সিদ্ধান্ত বাস্তবায়নে সকলকে এগিয়ে আসতে হবে। ডিসি-এসপি সব কাজ চাইলেও করতে পারে না; এ ক্ষেত্রে জনগণকে সচেতন হতে হবে। অবৈধ ক্লিনিকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মাইকে করে শহরে শব্দ দূষণ করে কোনো কিছু বিক্রি করা যাবে না। যুবসমাজ যাতে মাদকের বিরুদ্ধে ঝুঁকে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। স্কুল কলেজগুলোতে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ওরিয়েন্টেশন কার্যক্রম পরিচালনা করতে হবে। এসময় তিনি কওমি মাদ্রাসা প্রসঙ্গে বলেন, কওমি মাদ্রাসাগুলো কেন জানি একঘরে হয়ে থাকতে চায়। কয়েকদিন আগে আমি একটি কওমি মাদ্রাসায় গিয়ে অবাক হয়েছি। জাতীয় সংগীত গাওয়ার কথা বললে শিক্ষার্থীরা হাসে। পারেই না। জাতীয় পতাকা তো টাঙানোই হয় না। এই প্রতিষ্ঠানগুলো থেকে আমাদের বাচ্চারা কি শিক্ষা নেবে। দেশ সম্পর্কে এরা কিছুই জানে না। এসময় তিনি ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালককে কওমি মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট সকলকে নিয়ে ওরিয়েন্টেশন কোর্স পরিচালনার নির্দেশ দেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমদ’র পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. খায়রুল আলম, চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরি জিপু, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান, দামুরহুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস এম ই¯্রাফিল, দামুরহুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ বি এম রবিউল ইসলাম প্রমূখ।
একইসাথে জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, সড়ক দূর্ঘটনায় হতাহতদের নির্ভূল ও সমম্বিত পরিসংখ্যান কমিটি, জেলা চোরাচালান নিরোধ সমম্বয় কমটি, অনিষ্পন্ন চোরাচালান মামলা সমূহের নিষ্পত্তি ত্বরান্বিত করার লক্ষে জেলা মনিটরিং সেল, জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি, ঔষধের অনিয়ম প্রতিরোধ সংক্রান্ত জেলা এ্যাকশন কমিটি, জেলা এসিড নিয়ন্ত্রন কমিটি, কারাগারে আটক শিশু-কিশোরদের উন্নয়নের লক্ষ্যে গঠিত জেলা টাস্কফোর্স কমিটি এবং চাঞ্চল্যকর ও লোমহর্ষক মামলা পর্যালোচনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর প্রতিনিধি জানিয়েছে, মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মেহেরপুরে কারাবন্দী শিশু-কিশোরদের মুক্তির বিষয়ে টাস্কর্ফোস, মাদক পাচার ও মানবিক উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এসব সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সিভিল সার্জন জি কে এম সামসুজ্জামান, মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, অতিরিক্তি পুলিশ সুপার জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান, জেলা আনছার কমান্ডার আব্দুর রশীদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আখতার, পৌর কলেজের পক্ষে অধ্যক্ষ ইকরামুল আজিম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আশকার আলী, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন প্রমূখ।